রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

ফের অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজ

অনলাইন ডেস্ক / ১৫৬ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩ মে, ২০২৫

অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি অ্যালবানিজ।

শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে বামপন্থি এই নেতা বিপুল ভোটে জয়লাভ করেছেন।

অ্যালবানিজ হচ্ছেন গত দুই দশকে প্রথম অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী, যিনি পরপর দুই মেয়াদে জিতলেন।

সিডনিতে এদিন লেবার পার্টির বিজয়োৎসবে সমর্থকরা উল্লাস ও আবেগে একে অপরকে জড়িয়ে ধরেন। সেখানে অ্যালবানিজ বলেন, তার দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে।

তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, আমাদের সরকার অস্ট্রেলীয় পথ বেছে নেবে। কারণ আমরা গর্বিত-আমাদের পরিচয় ও আমরা এ দেশে যা কিছু একসঙ্গে গড়েছি, তার জন্য।

অ্যালবানিজ বলেন, অস্ট্রেলীয়রা ন্যায্যতার পক্ষে রায় দিয়েছেন এবং ‘প্রতিকূলতার মুখেও সাহস দেখানোর শক্তি ও বিপন্নদের প্রতি সদয় হওয়ার মনোভাবের’ পক্ষে ভোট দিয়েছেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর