সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনামঃ
বর্ণিল আয়োজনে কমলগঞ্জে খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব কমলগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নারী আটক আন্তর্জাতিক দর্শন দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

হালচাল ডেস্ক / ৭৫ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬



মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২১ নভেম্বর) সকাল ও দুপুরে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ মুড়াইছড়া বিওপির একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা ২০ মিনিটে মুড়াইছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪৫/এম থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নন্দীগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৫১০ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়।

পরবর্তীতে দুপুর ১২টা ১৫ মিনিটে একই বিওপির সীমান্ত পিলার ১৮৪২/৮৮-এস থেকে প্রায় ৮০০ গজ অভ্যন্তরে লুতুঝুড়ি পুঞ্জি এলাকায় দ্বিতীয় অভিযানটি চালানো হয়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ২ হাজার ৫৪৫ প্যাকেট ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার করে টহল দল। দুটি অভিযানে উদ্ধারকৃত মোট ৫ হাজার ৫৫ প্যাকেট তামাকজাত দ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১১ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি অভিযানের সময় পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর