বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
জমকালো আয়োজনে মৌলভীবাজার ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম, দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ ন্যাশনাল টি কোম্পানির ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস শ্রীমঙ্গলে পরিত্যক্ত জালে আটকে মারা গেল অজগর কমলগঞ্জে কাউন্সিলর প্রার্থী রুমনের উদ্যোগে ফলজ চারা বিতরণ ও বৃক্ষরোপণ কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ লাউয়াছড়ায় দেখা গেলো বিরল উল্টোলেজি বানর কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ

জমকালো আয়োজনে মৌলভীবাজার ওয়ারিয়র্সের জার্সি উন্মোচন

ডেস্ক রিপোর্ট / ২৬ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬



জমকালো আয়োজন ও উদ্দীপনার মধ্য দিয়ে ‘সিলেট স্পোর্টিং ক্লাব’ আয়োজিত ‘বিসিএফ টি-১০ টুর্নামেন্ট’কে সামনে রেখে মৌলভীবাজার ওয়ারিয়র্সের অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে। সম্প্রতি কাতারের দোহার ‘মধুবন রেস্তোরাঁ’ মিলনায়তনে অনাড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ও ‘মেটাফোর গ্রুপ অব কোম্পানি’র চেয়ারম্যান ইরফান মিয়া। বক্তব্যে তিনি খেলাধুলার ইতিবাচক দিক তুলে ধরে বলেন, “খেলাধুলা যুবসমাজকে সুপথে রাখতে ও শারীরিক-মানসিক বিকাশে অপরিসীম ভূমিকা রাখে।” তিনি টুর্নামেন্টে মৌলভীবাজার ওয়ারিয়র্স দলের সার্বিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো: তারেক আহমেদ এবং কুষ্টিয়া জেলার বিশিষ্ট সমাজসেবক সুরঞ্জন কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন, মৌলভীবাজারের সমাজকল্যাণ সম্পাদক মো: শাহরিয়ার আহমদ সাব্বির। অন্যান্যের মধ্যে সিলেট স্পোর্টিং ক্লাবের সদস্য পাবলু, রিদয়, জয়নাল আবেদীন ও খালেদসহ দেশ-বিদেশের নানা পেশাজীবী ও ক্রীড়াপ্রেমীরা অনুষ্ঠানে অংশ নেন।

অতিথিরা যৌথভাবে মৌলভীবাজার ওয়ারিয়র্সের স্মারক জার্সি উন্মোচন করেন। মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে সিলেট স্পোর্টিং ক্লাবের এই সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর