রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

কমলগঞ্জ সীমান্ত দিয়ে শিশুসহ ৭ নারীকে পুশইন করল বিএসএফ

হালচাল ডেস্ক / ১২৬ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে এক শিশুসহ ৭ নারীকে বাংলাদেশে ‘পুশইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পুশইনের শিকার নারীরা সবাই বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে সীমান্ত দিয়ে এক শিশু ও ৬ নারী বাংলাদেশে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ভুক্তভোগী নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন। আজ ভোরে চোখ বেঁধে তাদেরকে সীমান্ত পার করে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ।

স্থানীয় যুবক জহির আহমেদ বলেন, আমি নিজে তাদের আটকে স্থানীয় ইউপি সদস্য ও কমলগঞ্জ থানাকে জানাই। কিন্তু থানা থেকে আমাদের বলা হয়, কিছু জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিতে। পরে মেম্বার এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদেরকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেন।

আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল হোসেন পুশইনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, বিষয়টি তিনি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে এক শিশুসহ ৭ নারী সীমান্ত দিয়ে প্রবেশ করেছে বলে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে সংবাদ পাই। তবে পুলিশ খোঁজ নেওয়ার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের আর সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, সীমান্ত দিয়ে পুশইনের এই চাঞ্চল্যকর ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে দুপুর পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর