সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক দর্শন দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

যে কারণে শাড়ি পরতে ৫ ঘণ্টা সময় নিয়েছিলেন ক্যাটরিনা 

অনলাইন ডেস্ক / ২২৯ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

বলিউড মুগ্ধ ক্যাটরিনা কাইফের সৌন্দর্যে। নায়িকাও কম যান না। কখনও ‘শিলা’, কখনও ‘চিকনি চামেলি’ আবার কখনও কালা চশমা গানে কোমর দুলিয়ে মুগ্ধ করেছেন। তবে এই ‘কালা চশমা’ গানের শুটিংয়ের সময় শাড়ি পরতে পাঁচ ঘণ্টা লাগিয়েছিলেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন গানটির কোরিওগ্রাফার বস্কো। তার কথায়, “খুবই মজার ঘটনা। এই গানের শুটিং যখন শুরু হলো তখন ক্যাটরিনার পরনে ছিল লাল লেহেঙ্গা। প্রথম দিনে ওই লেহেঙ্গা পরেই শুটিং হয়েছিল। কিন্তু দ্বিতীয় দিনে বদলে গেল পোশাক। আমাদের ৫ ঘণ্টা বসে থাকতে হয়েছিল ক্যাটরিনার অপেক্ষায়। কারণ নায়িকা মনীশ মালহোত্রার বিশেষ শাড়ি পরছিলেন।”

Katrina-Kaif-10-2023-11-704e242ebe3778b6efded91210d3fdcf

নাচের ভঙ্গিগুলো স্পষ্ট বোঝাতেই ক্যামেরায় শাড়ি পরে দাঁড়াতে হয় ক্যাটকে। এরকম উল্লেখ করে কোরিওগ্রাফার বলেন, “ওই পোশাকটি সত্যিই উজ্জ্বল ছিল। নাচের ভঙ্গিগুলি স্পষ্ট বোঝা যাচ্ছিল। তাছাড়া ভারতীয় শাড়িকে এক নতুন আঙ্গিকে পরানো হয়েছিল।” 

তার কথায়, “সবকিছু এমন অসাধারণ হলে একটু সবুর তো করতেই হয়। তারপর দেখা যায় ক্যাটরিনা কাইফের ম্যাজিক, সঙ্গে সিদ্ধার্থ।”

image_69558_1709193122

বস্কো জানিয়েছিলেন গানটি পায়ের কাজ প্রচুর ছিল। এই গানে তিনি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নেচেছিলেন। 


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর