রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি

হালচাল ডেস্ক / ৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬


প্রতিকূল আবহাওয়া ও রাতের অন্ধকারকে পুঁজি করে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জন নারী-পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সজাগ দৃষ্টি ও তৎপর টহল তৎপরতায় সেই পুশইন প্রচেষ্টা ভেস্তে গেছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গভীর রাতে বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ লাতু ও পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে ওই ২০ জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। সে সময় সীমান্তজুড়ে বিরাজ করছিল বৈরী আবহাওয়া। এমন পরিস্থিতিতে অনুপ্রবেশের চেষ্টা টের পেয়েই দ্রুত রুখে দাঁড়ান দায়িত্বরত বিজিবি সদস্যরা।

শুক্রবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন জানান, বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে লাতু ও পাল্লাথল সীমান্তের দুর্গম পাহাড়ি পথ দিয়ে ২০ জন নারী-পুরুষকে পুশইনের চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু সীমান্তে নিয়মিত টহল দল সার্বক্ষণিক সতর্ক ও তৎপর থাকায় কেউই সীমানা অতিক্রম করতে পারেনি।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে বিজিবির কঠোর নজরদারি ও টহল জোরদার রাখা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর