রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

ডেস্ক রিপোর্ট / ১৪২ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬



মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। রোববার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও আকর্ষণীয় র‍্যাফেল ড্র’র মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় উপজেলার সর্বস্তরের মানুষ।

সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন উপকরণ, রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন এবং বৈচিত্র্যময় মুখোশ প্রদর্শন করা হয়। ঢাক-ঢোলের তালে তালে পুরো এলাকা এক আনন্দপুরীতে পরিণত হয়।

এই উৎসবে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ছোট-বড় সবার পরনেই ছিল বৈশাখী সাজ, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়।


শোভাযাত্রা পরবর্তী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়ের সঞ্চালনায় আয়োজিত এই সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব এবং এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে দেশাত্মবোধক ও লোকসংগীতের মূর্ছনায় মেতে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা। অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল ‘বৈশাখী র‍্যাফেল ড্র’। উপস্থিত সাধারণ মানুষের মাঝে এই লটারি পরিচালনা করা হয়, যা উৎসবের আনন্দে ভিন্ন মাত্রা যোগ করে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে কমলগঞ্জে পহেলা বৈশাখ উদযাপিত হয়। নতুন বছরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমৃদ্ধির প্রত্যাশায় একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।



এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর