বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন রাশমিকা

বিনোদন ডেস্ক / ১০২ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

দক্ষিণী সিনেমার তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে অনুরাগীদের মনে জল্পনা ছড়িয়েছিল। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, আগামী ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দুই তারকা। এরই মধ্যে গত ২ ফেব্রুয়ারি উদয়পুরে তাদের বিয়ে হচ্ছে– এমন খবরে রীতিমতো সরগরম হয়ে ওঠে অনুরাগী মহল ও সামাজিক মাধ্যম।

রোববার ছড়িয়ে পড়া সেই খবরের জল্পনায় শোনা গিয়েছিল, আজ (২ ফেব্রুয়ারি) উদয়পুরে গাঁটছড়া বাঁধছেন এই জুটি। তবে সেই খবরকে ভুয়া বলে নিজেই পরিষ্কার করে দিলেন রাশমিকা।

অভিনেত্রী জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি তাদের বিয়ে হচ্ছে না। এরপরই আবার সামনে আসে আগের শোনা সম্ভাব্য ফেব্রুয়ারির ২৬ তারিখ। অনেক অনুরাগীদের একাংশের বিশ্বাস, ওই দিনই নাকি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। যদিও এ বিষয়ে এখনো সরাসরি কিছু নিশ্চিত করেননি রাশমিকা বা বিজয় কেউই।

গুঞ্জন রয়েছে, রাজস্থানের উদয়পুরেই বসতে পারে বিয়ের আসর। তবে অনুষ্ঠান হবে একেবারেই ঘরোয়া পরিবেশে। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়স্বজনরাই মূলত উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিনোদন দুনিয়া থেকে হাতেগোনা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। শান্তিপূর্ণভাবে বিয়ের সব রীতি সম্পন্ন করতে চান এই জুটি। তাই সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের ভিড় এড়িয়ে যাওয়ার পরিকল্পনাও রয়েছে বলে শোনা যাচ্ছে।

তবে বিয়ের পর প্রীতিভোজে থাকবে খানিক জাঁকজমক। হায়দরাবাদে আয়োজন করা হতে পারে সেই সংবর্ধনার অনুষ্ঠান। সেখানে বিনোদন জগতের একাধিক তারকার উপস্থিতির সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে।

গত বছরের অক্টোবরে রাশমিকা ও বিজয়ের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, পারিবারিক আবহে গোপনেই আংটি বদল সেরেছেন তারা। সে সময় এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছিলেন, ‘বিয়ে নিয়ে আমি কিছুই স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার সময় হবে, আমরা নিজেরাই জানাব।’

ব্যক্তিগত জীবনে কাজের আলোচনা প্রসঙ্গেও খোলামেলা কথা বলেছিলেন অভিনেত্রী। তার ভাষায়, ‘বাড়িতে আমি কাজ নিয়ে খুব একটা আলোচনা করি না। অন্তত ৮০ শতাংশ সময় কাজের কথা বলি না। তবে কাজের জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কথা বলি এবং সাহায্যও চাই। আমি কাজে সবসময় ১০০ শতাংশ দিই। কিন্তু বাড়ি ফিরে আমি শুধু পরিবারের মানুষ।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর