রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

হালচাল ডেস্ক / ৮৬ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬


মৌলভীবাজারের কমলগঞ্জে একটি হত্যা মামলায় আপস না করায় প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পুরোনো গাড়ি পুড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানো ও হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য তাসলিমা আক্তার শিপা।

সংবাদ সম্মেলনে তাসলিমা আক্তারের জা নুরুন নাহার লুবনা, বড় ননদ রুনা বেগম এবং নিহত রোজিনা বেগমের ছেলে রেজোয়ান তাওয়াফ উপস্থিত ছিলেন।


লিখিত বক্তব্যে তাসলিমা আক্তার শিপা জানান, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ২০২৫ সালের ২৬ মে সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভসানীগাঁও গ্রামে তাদের ভোগদখলীয় কৃষিজমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন স্থানীয় আব্দুর রহিম। এ সময় বাধা দিতে গেলে আব্দুর রহিম, তার ছেলে রেজাউল করিম সাগর ও তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় জাহিদুল ইসলাম ও রোজিনা বেগমসহ চারজন গুরুতর আহত হন। পরে তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা বেগমকে মৃত ঘোষণা করেন এবং আশঙ্কাজনক অবস্থায় অন্যদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, হত্যা মামলার আসামিরা কারাভোগের পর জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নেওয়ার জন্য বাদী ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ও চাপ দিয়ে আসছেন। আপসে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে আসামিরা নিজেদের বাড়িতে একটি পুরোনো গাড়ি এনে তাতে আগুন ধরিয়ে দেন। এখন ওই ঘটনায় তাসলিমা আক্তারের স্বামী, দেবরসহ আত্মীয়স্বজনকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অপচেষ্টা চালানো হচ্ছে। তাসলিমা আক্তারের দাবি, কথিত গাড়ি পোড়ানোর ঘটনার রাতে তার স্বামী ঘটনাস্থল থেকে প্রায় একশ কিলোমিটার দূরে শেরপুরের ইনাতগঞ্জে অবস্থান করছিলেন।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আব্দুর রহিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গাড়ি পোড়ানোর বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টি নিশ্চিত করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর