রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

তাপদাহে পুড়ছে আমিরাত, তাপমাত্রা ছাড়াল ৫০ ডিগ্রি

অনলাইন ডেস্ক / ১৪৫ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের একটি বড় অংশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সোমবার (১৪ জুলাই) দেশটির বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে দেশটির জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। খবর গালফ নিউজের। 

দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, সোমবার দুপুর ২ টার দিকে শারজাহর আল ধাইদ এলাকায় দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ভোর ৫টায় আল আইনের দামথায় ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

amairat

এদিকে তাপপ্রবাহের মধ্যেও শারজাহ, ফুজাইরাহ এবং খোর ফাক্কারে কিছু অংশসহ কয়েকটি অঞ্চলে বৃষ্টি হয়েছে। সেসব জায়গার তাপামাত্রা তুলনামূলকভাবে কম। 

এনসিএম-এর পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার (১৮ জুলাই) পর্যন্ত কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে। অন্যদিকে আমিরাতের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এমনকি কোনো কোনো অঞ্চলে ৪০ কিলোমিটার বেগে বালিঝড় বয়ে যেতে পারে, যার ফলে অনুভূমিক দৃশ্যমানতা হ্রাস পেতে পারে।  


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর