শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

হালচাল ডেস্ক / ১৯ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) নিজ জন্মভূমি মৌলভীবাজার সফরে আসছেন।

দলীয় প্রধান ও বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টায় ডা. শফিকুর রহমান এমপি মৌলভীবাজার সার্কিট হাউজে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হবেন। এ সময় তিনি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলবেন।

পরবর্তীতে সকাল ১১টায় তিনি মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

দলীয় প্রধানের আগমন ও সার্বিক কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার আমির প্রকৌশলী মো. শাহেদ আলী এবং সেক্রেটারি মো. ইয়ামীর আলী।

তাঁরা জানান, দলীয় আমিরের আগমনকে ঘিরে মৌলভীবাজারে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সম্মেলন সফল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর