রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায়

একাদশ শ্রেণির অনলাইনে টিসির আবেদন শেষ বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক / ২২০ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন বিভিন্ন কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) এবং অন্যান্য পরিবর্তনের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার (১৬ মে)। এরপর থেকে এই কার্যক্রমে আর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট), বিষয় পরিবর্তন, গ্রুপ পরিবর্তন, ছবি সংশোধন এবং ভর্তি বাতিলের আবেদন করতে পারবে। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে এসব কার্যক্রমের জন্য আর কোনো সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. রিজাউল হক জানান, পূর্বে এই অনলাইন কার্যক্রমের সময়সীমা ২৪ এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল। তবে শিক্ষার্থীদের আবেদনের চাপ এবং সুবিধার্থে সময়সীমা বাড়িয়ে ১৫ মে পর্যন্ত করা হয়েছে।

এর আগে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসি এবং বিটিসি কার্যক্রম গত ৩০ এপ্রিল শেষ হয়েছে। মূলত, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম অনলাইনের মাধ্যমে সম্পন্ন হলেও অনেক শিক্ষার্থী ভর্তির পর বিষয়, গ্রুপ কিংবা কলেজ পরিবর্তনের প্রয়োজন অনুভব করে।

যার প্রেক্ষিতে এসব পরিবর্তনের জন্য শিক্ষার্থীদের কলেজ বা বোর্ডে সরাসরি গিয়ে আবেদন করতে হতো। তবে এই সেবাগুলো অনলাইনেই গ্রহণযোগ্য করা হয়েছে, যার ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই আবেদন করতে পারছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর