বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

মৌলভীবাজারে শুরু হলো ৩ দিনব্যাপি বিজ্ঞান মেলা

হালচাল ডেস্ক / ৬৯ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬



উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বিজ্ঞান সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মৌলভীবাজার জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি উদ্ভাবননির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক এবং গবেষণামুখী করে গড়ে তুলতে হবে। এই বিজ্ঞান মেলা তরুণদের উদ্ভাবনী শক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুলসী রানী সরকার। বক্তারা তাঁদের আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে পাঠ্যপুস্তকের পাশাপাশি ব্যবহারিক গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।

মেলার উদ্বোধনী দিনেই অডিটোরিয়ামে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুম। আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহাম্মাদ জগলুল হায়দার ইকবাল।
সেমিনারে বক্তারা বলেন, কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক গবেষণায় আগ্রহী হতে হবে। প্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমেই একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব।

বিজ্ঞান সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই মেলায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছে, যা স্থানীয় দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর