বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণিল আয়োজনে কমলগঞ্জে খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব কমলগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নারী আটক আন্তর্জাতিক দর্শন দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি

সরকার প্রধান হিসেবে প্রথমবার নিজ জন্মভূমিতে যাচ্ছেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক / ১৯৬ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) তিনি নিজ জন্মভূমিতে যাবেন।

প্রধান উপদেষ্টা সেখানে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, মুহাম্মদ ইউনূস আগামীকাল চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন তিনি। পাশাপাশি তার পৈতৃক বাড়ি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামও পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা।

এছাড়া প্রধান উপদেষ্টা চট্টগ্রামে পৌঁছার পর বন্দর পরিদর্শন করবেন এবং বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে একটি সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এরপর তিনি যাবেন চট্টগ্রাম সার্কিট হাউজে। ড. ইউনূস সেখানে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন। এটি চট্টগ্রামের বোয়ালখালী ও পটিয়া উপজেলার একটি অংশসহ কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে বসবাসকারী বিশাল জনগোষ্ঠীর বহুল প্রতীক্ষিত সেতু।

স্থানীয় সূত্র জানায়, দেড় যুগ আগে ড. মুহাম্মদ ইউনূস গ্রামের বাড়ি গিয়েছিলেন। পরিবারের সবাই ৫০ থেকে ৬০ বছর ধরে নগরীর পাঁচলাইশ থানার নিরিবিলি নামক একটি ভবনে বসবাস করছেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর