বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে কেন
সোনার সবচেয়ে বড় ব্যবহারকারী আর মজুদকারী দেশ ভারত। এই দেশে সোনার চাহিদা রয়েছে তুঙ্গে। বিভিন্নি সমাজিক অনুষ্ঠান বাদে বিয়েতে সোনার প্রচলন সবচেয়ে বেশি। ভারতের নারীরা সোনার প্রতি তীব্র আকর্ষণবোধ করেন।
তারা মনে করেন যার কাছে যতবেশি সোনার মজুদ আছে সে ততটাই ধনী। দেশটিতে সোনার চাহিদা প্রান্তিক পর্যায়ে থাকায় স্বাভাবিক হিসেবে বিশ্বের সোনার বড় অংশের সংগ্রাহক ভারত।

সোনার বাজার অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। প্রতিদিনই দামের ক্ষেত্রে নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। আন্তর্জাতিক বাজারেও সোনার দাম বেড়েছে। চাহিদা ব্যাপক থাকা আর ব্যাংকের ভোল্টে সোনার মজুদ বাড়ানোর জন্য এই অস্থিরতা তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন ব্যাংক এখন সোনা মজুদ করার পদক্ষেপ নিয়েছে। আবার মরার উপর খাড়ার ঘা ট্রাম্পের শুল্ক নীতি। ফলে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম।

বিশ্বজুড়ে গত কয়েক মাসে সোনার দাম রেকর্ড পরিমাণে বেড়েছে। কেবল ব্যবহারকারীদের কারণে নয় ব্যাংক মজুদ আর বাজারে অনিশ্চয়তার কারণে ব্যবসায়ীরা সোনাকে নিরাপদ বিনিয়োগ মনে করছেন। তাই তারা সোনা কেনার দিকে ঝুঁকেছেন। সব সময়ই আর্থিক সংকট বা অস্থিরতায় প্রথাগত ভাবেই এই মূল্যবান ধাতুকে নির্ভরযোগ্য ও দৃশ্যমান সম্পদ হিসেবে দেখা হয়। অবশ্য এই দাম বাড়ার বিষয়টি স্বাভাবিক কোনো ঘটনা নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও বাসায় থাকা সোনার গয়না বা এর তৈরি অন্যান্য সামগ্রীর মূল্য সাধারণত বৈশ্বিক অর্থবাজারের ওঠানামায় তেমন প্রভাব বিস্তার করে না।

সোনা কি সত্যিই নিরাপদ বিনিয়োগ
গত এক শতাব্দীর মধ্যে বৈশ্বিক বাণিজ্যনীতিতে অন্যতম বড়পরিবর্তন ছিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ। এর প্রতিক্রিয়ায় সর্বশেষ প্রতি আউন্স সোনার দাম বেড়ে তিন হাজার ৩৫৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ। শুল্ক ও বাণিজ্য যুদ্ধ নিয়ে উদ্বেগের কারণে চলতি বছর বারবার সোনার দামে রেকর্ড ভেঙেছে। অস্থির সময়ে প্রায়ই সোনার দামে ঊর্ধ্বগতি দেখা যায়। অর্থবাজার ধসে পড়লে হঠাৎ করে সোনা কেনার হিড়িক শুরু হয়, যেখানে বিপুল সংখ্যক ক্রেতা স্বর্ণ কেনার চেষ্টা করেন।
ক্রেতা কারা
বেলফাস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক ইতিহাসবিদ ড. ফিলিপ ফ্লায়ার্স বলেন, হয় সরকার, ব্যক্তিগত বিনিয়োগকারী অথবা খুচরা বিনিয়োগকারীরা সোনা কিনছেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষ ব্যাপকভাবে শেয়ারের মতো ইক্যুইটি ছেড়ে দিচ্ছে এবং সোনার দিকে ঝুঁকছে। এতে সোনার দাম অনেক বেড়ে যাচ্ছে। প্রথাগতভাবে আর্থিক অনিশ্চয়তার সময়ে সোনাকে ‘সবচেয়ে নির্ভরযোগ্য ধাতু’ হিসেবে বিবেচনা করা হয়।
২০২০ সালে করোনা মহামারির সময়ে অর্থনৈতিক মন্দা দেখা দিলে হঠাৎ করেই সোনার দাম অনেক বেড়ে যায়। তবে আর্থিক বাজারের অনিশ্চয়তা স্বর্ণকেও প্রভাবিত করতে পারে। ২০২০ সালের জানুয়ারিতে করোনা মহামারির প্রাদুর্ভাব শুরু হলে স্বর্ণের দাম হঠাৎ করে বেড়ে যায়। তবে মার্চ মাসের মধ্যেই সেই দাম আবার কমতে শুরু করে। ড. ফিলিপ ফ্লায়ার্স বলেন, এটি নিরাপদ বিনিয়োগ, তার মানে এই নয় যে এতে কোনো ঝুঁকি নেই। তবুও আর্থিক অনিশ্চয়তার সময়ে বিনিয়োগের জন্য সোনাকেই একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে এখনও বিবেচনা করা হয়। এটা কেবল সোনার মূল্যের জন্য নয় বরং ঐতিহাসিকভাবে বিভিন্ন সংস্কৃতিতে অত্যন্ত মূল্যবান হিসেবে গণ্য হওয়ায় এটি সহজে বিনিময়যোগ্যও।

প্রাচীন মিশরের তুতেনখামুনের সোনার মুখোশ থেকে শুরু করে ঘানার আসান্তে জাতির গোল্ডেন স্টুল এবং ভারতের পদ্মনাভস্বামী মন্দিরের সোনার সিংহাসন পর্যন্ত ঐতিহাসিকভাবে ধর্মীয় ও প্রতীকী গুরুত্ব বহন করে এসেছে এই মূল্যবান ধাতু। তাই বহু মানুষ তাদের সম্পদ সংরক্ষণের জন্য সোনাকে একটি নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে দেখে। এতে আসলে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই।
বাসায় থাকা সোনার গয়না বা এর তৈরি অন্যান্য সামগ্রীর মূল্য সাধারণত বৈশ্বিক অর্থবাজারের ওঠানামায় তেমন প্রভাবিত হয় না। তবে ধাতুটিতে বড় পরিমাণে বিনিয়োগ করা হলে তা বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের কার্যকলাপের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে।
সাম্প্রতিক সময়ে সোনার দাম বাড়ার পেছনে কেন্দ্রীয় ব্যাংকগুলোর অনেক বেশি করে সোনা কেনার কারণকেই দায়ী বলে সন্দেহ করেন ড. ফ্লায়ার্স। অনিশ্চয়তার সময়ে রিজার্ভ শক্তিশালী করতে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক শেয়ারে বিনিয়োগ থেকে সরে এসে প্রচুর পরিমাণে সোনা কেনে। এর অর্থ দাঁড়াচ্ছে মূল্যবান এই ধাতুতে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে।
ড. ফ্লায়ার্স সোনার দাম বাড়বে এই আশায় বিনিয়োগ করাটা এখনও ঝুঁকিপূর্ণ কৌশল। কারণ একবার বাজারে স্বস্তি চলে এলে এবং বিভিন্ন দেশের সরকার স্বাভাবিক অবস্থানে ফিরে এলে, মানুষ আবার সোনা কেনা কমিয়ে দেবে। তিনি বলেন, আমি বলব সোনা বিনিয়োগ করলে সেটা দীর্ঘমেয়াদে করতে হয়। সেই মোনার বাজার এমন অস্থির হয়ে পড়ায় নিম্ন আয়ের মানুষের জন্য দুঃসংবাদ বয়ে আনছে। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে যেসব সম্প্রদায়ের জন্য সোনা অপরিহার্য্য তাদেরকে চোখ রাঙাচ্ছে বর্তমানের সোনার বাজার দর।







