বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ধলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কমলগঞ্জে এক রাতে মসজিদের দানবাক্সসহ ৭ দোকানে দুর্ধর্ষ চুরি মৌলভীবাজার ডিসি অফিসে ১৮ পদে নিয়োগ পরীক্ষা ৩০ অক্টোবর ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন

শুরুতে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

অনলাইন ডেস্ক / ১৮৩ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

গলে অ্যাঞ্জেলো ম্যাথুসের বিদায়ী টেস্টে দুঃস্বপ্নের মতো শুরু করল বাংলাদেশ। ম্যাচের শুরুতেই ওপেনার এনামুল হক বিজয়ের শূন্য রানে ফেরার ধাক্কা সামলাতে হচ্ছে সফরকারীদের। ইনিংসের পঞ্চম ওভারেই আসিথা ফার্নান্দোর বলে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিনি। ১০ বল মোকাবিলা করেও কোনো রান করতে পারেননি বিজয়। এরপর উইকেটে থিতু হয়ে ফেরেন আরেক ওপেনার সাদমান হোসেনও।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৫ রান।

এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্পিন সহায়ক উইকেট বিবেচনায় নিয়ে বিনা দ্বিধায় ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। তবে শুরুটা মোটেও প্রত্যাশামতো হয়নি। উদ্বোধনী জুটিতে মাত্র ৪ রান তুলতেই সাজঘরে ফেরেন বিজয়।

তিনে নামা মুমিনুল হক চেষ্টা করছেন ইনিংস গুছিয়ে নেওয়ার, তার সঙ্গী ওপেনার সাদমান ইসলামও ধৈর্যের পরীক্ষায় ব্যস্ত। ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২২ রান। সাদমান ৮ ও মুমিনুল ১৩ রানে অপরাজিত রয়েছেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর