বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট / ৭৭ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬




“মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্ট।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের আয়োজনে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

মাদকবিরোধী এই ফুটবল লড়াইয়ে মুখোমুখি হয়েছিল শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলা দল। মাঠজুড়ে দুই দলের তরুণ ফুটবলারদের টানটান উত্তেজনাপূর্ণ ও দর্শনীয় ফুটবলশৈলী উপস্থিত দর্শকদের দারুণভাবে মোহিত করে। পুরো ম্যাচজুড়ে গ্যালারিতে থাকা দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ।
অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা এই ম্যাচে কমলগঞ্জ উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে স্বাগতিক শ্রীমঙ্গল উপজেলা দল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা, সংস্কৃতি ও সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে। মাদক একটি পরিবার তথা পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” তিনি তরুণদের মাদক থেকে দূরে রেখে বেশি বেশি ক্রীড়ামুখী কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী।

খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী শ্রীমঙ্গল উপজেলা দল এবং রানার্স-আপ কমলগঞ্জ উপজেলা দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন। যুব সমাজকে সচেতন করতে প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার ক্রীড়ামোদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।




এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর