বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ লাউয়াছড়ায় দেখা গেলো বিরল উল্টোলেজি বানর কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত

ডেস্ক রিপোর্ট / ১৮ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির শুরুতে সকালে মৌলভীবাজারস্থ ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত থেকে বীর শহীদদের আত্নার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ‘জুলাই যোদ্ধা’ ও শহীদ পরিবারের সদস্যদের এক সংবর্ধনা প্রদান করা হয়। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব ও বীর শহীদদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর