সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা

কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা

কমলগঞ্জ প্রতিনিধি / ১৪ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬




মৌলভীবাজার জেলা অটো টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং ২৩৫৯)-এর অন্তর্ভুক্ত কমলগঞ্জ উপজেলা সদর সিএনজি গ্রুপ পরিচালনা কমিটির আসন্ন দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২আগষ্ট) রাত ৯ ঘটিকার সময় আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বাজারে চিৎলীয়া প্রবাসী কল্যান সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা সদর সিএনজি গ্রুপ পরিচালনা কমিটি ও স্থানীয় পরিবহন শ্রমিকদের উদ্যোগে সভাপতি পদপ্রার্থী মো: তারেক মিয়ার সমর্থনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলা গ্রুপ কমিটির সদস্য আফরোজ মিয়ার সভাপতিত্বে এবং সালমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সভাপতি পদপ্রার্থী মো: তারেক মিয়া বলেন,”পরিবহন খাতের সার্বিক উন্নয়ন ও সাধারণ শ্রমিকদের ন্যায়সংগত অধিকার আদায়ে আমি সব সময় সোচ্চার ছিলাম। আপনারা আমাকে সুযোগ দিলে শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা গ্রুপ কমিটির সভাপতি শানুর মিয়া, প্রবীণ শ্রমিক নেতা আত্তর মিয়া, গ্রুপ কমিটির সাবেক সদস্য রফিক মিয়া, সদস্য মিলন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক রমুজ মিয়া।

বক্তারা তাঁদের বক্তব্যে পরিবহন সেক্টরের শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি বন্ধ ও সাধারণ শ্রমিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন দ্বিবার্ষিক নির্বাচনে যোগ্য ও শ্রমিকবান্ধব নেতৃত্ব নির্বাচনের ওপর জোর দেন। মতবিনিময় সভায় এলাকার সর্বস্তরের পরিবহন শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।



এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর