মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড

হালচাল ডেস্ক / ১৭ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২৬




মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট)  বিকাল ৩টায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানকালে শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) লাল মিয়া ও তার ছেলেকে নিজ বাড়িতে অবৈধভাবে বালু উত্তোলন করে মজুদ রাখার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া, অবৈধভাবে বালু পরিবহনের দায়ে মো. মাসুম মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান চলাকালে পূর্বে জব্দকৃত বালুর সঙ্গে নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। বিধি মোতাবেক দ্রুততম সময়ের মধ্যে এই জব্দকৃত বালু নিলামের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, পরিবেশ ও নদী রক্ষা এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর