বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ লাউয়াছড়ায় দেখা গেলো বিরল উল্টোলেজি বানর কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ

কমলগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

রিপোর্টার : / ৩৩ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬


জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। মূল আলোচনা সভার পূর্বেই জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত বিভিন্ন মুহূর্ত নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাসুক মিয়া ও সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার শোকরানা নান্না, ছাত্র প্রতিনিধি ভুইয়া রাজন রেজা, জালাল আহমেদ আবেদ, মিলাদ হোসেন, মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলমান আলী, নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর