শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

মৌলভীবাজারে ‘জুলাই শহিদ দিবস’ উদযাপন: জেলা পুলিশের শ্রদ্ধা

হালচাল ডেস্ক / ৭২ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬


জুলাই শহিদ দিবস–২০২৬ উপলক্ষে জুলাই অভ্যুত্থানের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের এই আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়। জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মনিরুল ইসলাম-এর নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের।

এছাড়াও শ্রদ্ধানিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মোঃ সাইফুল হক, জেলা বিশেষ শাখার ডিআইও-১ মোঃ আবুল কাসেম সরকার, টিআই (এডমিন) মোঃ কামরুল ইসলাম এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শ্রদ্ধাঞ্জলি শেষে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম বলেন, “জুলাই অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। তাঁদের এই সর্বোচ্চ ত্যাগ আমাদের একটি বৈষম্যহীন ও নিরাপদ সমাজ গঠনে অনুপ্রেরণা জোগাবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর