বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট / ৩৪ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১৯ দিন পর এক নারীর মরদেহ স্বামীর বাড়ির উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আলমগীর হোসেন (৩৫) ও তার এক সহযোগীকে আটক করা হয়েছে।

নিহত জায়েদা বেগম (৩৮) রাজনগর উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। তার স্বামী আলমগীর হোসেন করিমপুর চা-বাগান এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ৩ জুলাই মেয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় জায়েদা বেগমের বাবা আব্দুল হান্নান রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে।

তদন্তের অংশ হিসেবে গত ৫ জুলাই আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি প্রথমে দাবি করেন, তার স্ত্রী গত ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেলে তাকে থানায় নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশের দাবি, এক পর্যায়ে আলমগীর স্বীকার করেন যে, গত ১৭ জুন রাতে তিনি এক সহযোগীর সহায়তায় স্ত্রী জায়েদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন।

পরে ১৮ জুন সকালে বাড়ির উঠানে গর্ত করে মরদেহ মাটি চাপা দেন। সোমবার (৬ জুলাই) সকালে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে বাড়ির উঠানে অভিযান চালানো হয়। পরে মাটি খুঁড়ে জায়েদা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্বামী আলমগীর হোসেন ও তার এক সহযোগীকে হেফাজতে নেওয়া হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর