বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

হালচাল ডেস্ক / ২৫ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬


মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “Exchange of Views on Law Enforcement & Drug Control” শীর্ষক এক সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, পুলিশি সেবাকে আরও জনবান্ধব করা এবং মাদক নিয়ন্ত্রণে সরাসরি জনগণের মতামত গ্রহণের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিকল্প নেই। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বজায় রাখার পাশাপাশি পুলিশি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিললুর রহমান তাঁর বক্তব্যে সামাজিক প্রতিরোধের ওপর জোর দিয়ে বলেন, শুধুমাত্র আইন প্রয়োগ করে মাদক সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত সামাজিক আন্দোলন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ওয়ালী সিদ্দিক, মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি মিছবাউর রহমান, জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মতিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট মৌলভীবাজারের আহ্বায়ক অ্যাডভোকেট রুনু কান্ত দত্ত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ জামাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং জেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ুন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমী।

মতবিনিময় সভায় মৌলভীবাজারের সাতটি উপজেলা থেকে ছাত্র-ছাত্রী, জনপ্রতিনিধি, আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকাসক্তদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসন, অপরাধ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিজ নিজ মতামত ও গঠনমূলক নানা সুপারিশ তুলে ধরেন। বক্তারা মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর