বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি

প্রতিনিধি, মৌলভীবাজার: / ৪৬ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রসার এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় বিভিন্ন উপকারভোগীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা তুলে দেন কমলগঞ্জ-শ্রীমঙ্গল (মৌলভীবাজার-৪) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। পরে তিনি বছরে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, সরকারের উন্নয়নের সুফল দেশের প্রতিটি জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষা, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের বিশেষ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য। সরকারের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের সহায়তা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর