বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৪১ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে পুলিশের এক বিশেষ অভিযানে পরিত্যক্ত স্থান থেকে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে অস্ত্র বিক্রির সঙ্গে জড়িত চক্রটি।

​পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শমশেরনগর রাজমহলের সামনে একটি সন্ত্রাসী চক্র অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ওপর ভিত্তি করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল অবিলম্বে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

​পুলিশের ধাওয়ায় অস্ত্র বেচাকেনায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত স্থান ত্যাগ করে সটকে পড়ে। পরবর্তীতে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনালা পাইপগান উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

​প্রাথমিক তদন্ত ও অনুসন্ধানের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, এ ঘটনার সাথে শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়া (২৩)-এর সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত শাহানকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দীন জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি একনালা পাইপগান উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা স্থান ত্যাগ করে। উদ্ধার হওয়া অস্ত্রের মূল উৎস এবং এ চক্রের পেছনের বাকি সদস্যদের খুঁজে বের করতে আমাদের তদন্ত ও গ্রেপ্তার অভিযান চলছে।”


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর