রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে ধলাই নদীতে টমটম চালক নিখোঁজ কমলগঞ্জে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ শুরু কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ দোকান ভাঙচুর ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ

হালচাল ডেস্ক / ৫২ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন’-এর উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

​সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলার পতনউষার ইউনিয়নের মাইজগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। পরে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থান প্রাঙ্গণে চারা রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব অলি আহমদ খান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা তোয়াবুর রহমান তবারক এবং মাইজগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান।

​এছাড়াও পতনউষার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুহিদ, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমদ, আব্দুল আহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির দায়িত্বশীল, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এহিয়া আহমদ রাফি বলেন,

​“আমাদের সংগঠনের মূলমন্ত্র ‘সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়’। ‘গাছ লাগাই, জীবন বাঁচাই—মানবতার দায়িত্ব পালন করি সবাই’ এই স্লোগানকে সামনে রেখে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার ভিত্তি। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যা করার আহ্বান জানাচ্ছি।”

​অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত অংশগ্রহণ দেশের পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

​সংগঠন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় আম, জাম, পেয়ারা, হরিতকী, আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

​উল্লেখ্য, পরিবেশবান্ধব এ মহতী কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ‘ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন’। সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর