বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

মৌলভীবাজারে হাওর থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট / ৩৫ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া হাইল হাওর এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে হাইল হাওরে মাছ ধরতে যান নবীন ও জাবেদ নামের দুই ব্যক্তি। মাছ ধরার একপর্যায়ে তাদের ব্যবহৃত জালের মধ্যে একটি বড় সাপ আটকা পড়তে দেখে তারা আতঙ্কিত হয়ে জালটি ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে শনাক্ত করেন। তারা জানান, এটি একটি অজগর (Python) প্রজাতির সাপ।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাপটি নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ সাধারণত মানুষকে আক্রমণ করে না। বনাঞ্চল ও জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো বন্যপ্রাণী লোকালয়ে প্রবেশ করলে বা বিপদে পড়লে তা না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাই।’

শ্রীমঙ্গল বন্য প্রাণী বিভাগের রেঞ্জ বন কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধারকৃত অজগরটি পর্যবেক্ষণের পর উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর