ভানুগাছ বাজার ওয়ালটন প্লাজায় নেক্সট লেভেল মিলিয়নিয়ার অফার উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের নিজস্ব শোরুম ‘ওয়ালটন প্লাজা’ ভানুগাছ শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর আওতাধীন “নেক্সট লেভেল ডিল, মিলিয়নিয়ার অফার” প্রচারণার অংশ হিসেবে এই র্যালির আয়োজন করা হয়।
বুধবার (৬ মে) সকালে ভানুগাছ বাজারের শোরুম প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে কমলগঞ্জ কলেজ রোডসহ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে র্যালিটি পুনরায় শোরুম প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
র্যালিতে ওয়ালটন প্লাজা ভানুগাছ শাখার ব্যবস্থাপকসহ শোরুমের সকল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ ক্রেতা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপস্থিত বক্তারা জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্রেতাদের জন্য এই বিশেষ ‘মিলিয়নিয়ার’ অফারটি চালু করা হয়েছে। ক্যাম্পেইন চলাকালীন ওয়ালটন ফ্রিজ, টেলিভিশন, এয়ার কন্ডিশনার (এসি), ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন সর্বোচ্চ ১০ লক্ষ টাকা (১ মিলিয়ন) ক্যাশব্যাক বা আকর্ষণীয় সব পুরস্কার।
শোরুম কর্তৃপক্ষ জানায়, পবিত্র ঈদুল আজহা পর্যন্ত এই ‘নেক্সট লেভেল ডিল’ অফারটি দেশজুড়ে চলমান থাকবে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ও আন্তর্জাতিক মানসম্পন্ন ওয়ালটন পণ্য কিনে দেশের টাকা দেশে রাখার জন্য তারা স্থানীয় ক্রেতাসাধারণের প্রতি আহ্বান জানান।
এদিকে ওয়ালটনের এই আকর্ষণীয় অফারকে কেন্দ্র করে স্থানীয় ক্রেতাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও সাড়া লক্ষ্য করা গেছে।







