বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

কমলগঞ্জে চুরির প্রতিরোধে তিন গ্রামের মানুষের মানববন্ধন

ডেস্ক রিপোর্ট / ৬৪ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৭ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নে চুরি প্রতিরোধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (১৭ মে) মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও স্থানীয় জনগণের উদ্যোগে কালারাইবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে তিনটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফারুক মিয়া। তিনি বলেন, ‘আমরা আমাদের এলাকার চুরি এবং অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের সহায়তায় দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’

ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘চুরি স্থানীয় শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। দোষীদের কার্যকর শাস্তি না হলে সাধারণ মানুষ নিরাপত্তাহীন বোধ করবে।’

ইউপি সদস্য মো. শাহনেওয়াজ বলেন, ‘আমরা চাই চোরেরা যেন আবার কখনও এমন কাজ করতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তিই একমাত্র সমাধান।’

মো. সবুজ মিয়া, আব্দুল্লা মিয়া এবং প্রবাসী সোয়াইব হোসেন বক্তব্যে বলেন, ‘স্থানীয় জনগণ সচেতন এবং ঐক্যবদ্ধ থাকলে অপরাধ দমন করা সম্ভব। প্রশাসনের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ অসম্পূর্ণ থাকবে।’

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন।

কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, ‘কিছুদিন আগে এই এলাকায় চুরি হয়েছে। স্থানীয়রা তাদের সন্দেহ করে আটক করেছে এবং গ্রামশালিমের মাধ্যমে মারধর করেছে। এরপর যারা মারধর খেয়েছে, তারা থানায় অভিযোগ করেছে। সম্ভবত এই বিষয়ক প্রতিবাদ ও মানববন্ধনের কারণে সমাবেশ হয়েছে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর