বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণিল আয়োজনে কমলগঞ্জে খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব কমলগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নারী আটক আন্তর্জাতিক দর্শন দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি

কমলগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭ হাজার অবৈধ নাসির বিড়িসহ কিশোর আটক

ডেস্ক রিপোর্ট / ৮০ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকেলে উপজেলার বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়। আটক মাহি আহমেদ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাবুরবাজার এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। বিকেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় মাহি আহমদের চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করা হয়।

এদিকে একই অভিযানে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন ৯টি মোটরসাইকেল এবং ২টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘অবৈধ পণ্য চোরাচালান রোধ এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর