সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক দর্শন দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শনে ডিসি তৌহিদুজ্জামান পাভেল

ডেস্ক রিপোর্ট / ১৮৪ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও কারা ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির অংশ হিসেবে মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) তৌহিদুজ্জামান পাভেল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তিনি কারাগারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শনকালে ডিসি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের ওয়ার্ড, রান্নাঘর, হাসপাতাল, প্রশিক্ষণকেন্দ্র এবং প্রশাসনিক কার্যালয় পরিদর্শন করেন। বন্দিদের জন্য প্রদত্ত স্বাস্থ্যসেবা, খাদ্যের মান, নিরাপত্তা ব্যবস্থা, বিশুদ্ধ পানীয়জল সরবরাহ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ সামগ্রিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় জেলা প্রশাসক বন্দিদের পুনর্বাসনমূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কেও খোঁজ নেন। দর্জি প্রশিক্ষণ, কাঠের কাজ, কারুপণ্য প্রস্তুত, আইটি প্রশিক্ষণ, কৃষি কার্যক্রম ও শিক্ষা কার্যক্রমের বাস্তব চিত্র সম্পর্কে অবগত হন। তিনি কারাগারের বাগান, খাদ্য সংরক্ষণাগার এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাও পর্যালোচনা করেন।

পরিদর্শন শেষে তৌহিদুজ্জামান পাভেল কারাগারের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মন্তব্য করেন। তিনি কারা কর্তৃপক্ষকে দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় কারা কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর