শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ কমলগঞ্জে তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে ফুটবল মার্কার পক্ষে মো. মহসিন মিয়া মধুর গণসংযোগ

ডেস্ক রিপোর্ট / ১২০ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের ফুসকুড়ি চা বাগানে আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন শান্তিপ্রিয় জনতার ফুটবল মার্কার প্রার্থী মো. মহসিন মিয়া মধু।

গত কয়েকদিন ধরে ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে তিনি চা শ্রমিক অধ্যুষিত এলাকায় গণসংযোগ করেন এবং বিশেষ করে মা-বোনদের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও নায্য অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে মো. মহসিন মিয়া মধু বলেন, অতীতেও তিনি শ্রমিকদের বিভিন্ন সংকটে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি নারী চা শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং তাদের সন্তানদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ফুটবল মার্কায় ভোট প্রার্থনা করেন।

এছাড়াও তিনি এলাকাকে একটি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। শান্তিপ্রিয় জনতার প্রার্থী হিসেবে দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার কথাও জানান তিনি।

নির্বাচনী প্রচারণায় তার পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করেন। ফুসকুড়ি চা বাগান এলাকার সাধারণ ভোটার ও নারী শ্রমিকদের মধ্যে ফুটবল মার্কা নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা তাকে ‘মাটি ও মানুষের নেতা’ হিসেবে আখ্যায়িত করে আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

উল্লেখ্য, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানে বর্তমানে তার প্রচারণা তুঙ্গে রয়েছে। ফুটবল মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে তার সমর্থকরা দাবি করছেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর