সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নারী আটক আন্তর্জাতিক দর্শন দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা রুখে দিল বিজিবি হত্যা মামলায় আপস না করায় নিজেদের গাড়ি পুড়িয়ে মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ৪ লাখ টাকা জরিমানা আদায়

অনলাইন ডেস্ক / ১৮৩ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পূর্বাঞ্চল রেলপথে ট্রাভেল টিকিট এক্সামিনারের (টিটিই) অভিযানে একদিনেই বিনা টিকিটে ট্রেন ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে চার লাখ ১৪ হাজার টাকার ভাড়া ও জরিমানা আদায় করা হয়েছে। এর মধ্যে ভাড়া বাবদ আদায় হয়েছে দুই লাখ ৭৭ হাজার টাকা এবং জরিমানা বাবদ আদায় হয়েছে এক লাখ ৩৬ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বাঞ্চল রেলপথের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন।

রেলওয়ে সূত্র জানায়, রবিবার পূর্বাঞ্চলের মোট ৭০টি ট্রেনে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে অংশ নেন ১০৫ জন টিটিই। এ সময় এক হাজার ১৯৬ জন টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে ওই পরিমাণ ভাড়া ও জরিমানা আদায় করা হয়। এ ছাড়া তিন হাজার ১৪০ জন যাত্রীর টিকিট পরীক্ষা করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর