শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে যে অর্জন কৃতি শ্যাননের ঝুলিতে

অনলাইন ডেস্ক / ১৫০ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও নাম লিখিয়েছেন বলিউড তারকা কৃতি শ্যানন। এবার এ অভিনেত্রীর মুকুটে নতুন পালক। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫ এর মঞ্চে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। সম্প্রতি বার্লিনে আয়োজিত এ সম্মেলনে নারীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ওই সম্মেলনে কৃতি বলেন, “বিশ্বে নারীদের সংখ্যা নেহাত কম নয়। জনসংখ্যার অর্ধেক নারী। কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে কখনও কেউ মাথা ঘামায় না। এই সমস্যা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে নারীদের স্বাস্থ্য একেবারেই হেলাফেলার বিষয় নয়। 

এরপর বলেন, মনে রাখবেন পরিবারের নারী সদস্যর স্বাস্থ্য সুরক্ষিত রাখলে তবেই সে কিন্তু সবার যত্ন নিতে পারবেন। তাকে ছাড়া আপনার পরিবারের সবকিছুই অসম্পূর্ণ। তাই সময় থাকতেই তার যত্ন নিতে হবে। অনেক ক্ষেত্রেই বাল্যবিবাহ ও পরিবারে মেয়েদের পিছিয়ে রাখার বিষয়ও তাদের বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কথা বলার মতো শক্তি জোগায় না। তাই মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।”

বর্তমানে কৃতির হাতে রয়েছে ‘তেরে ইশক মে’ নামের একটি সিনেমা। এতে তার বিপরীতে দেখা যাবে ধানুশ। ছবিটি পরিচালনা করবেন আনন্দ এল রাই। আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে ছবিটি।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর