শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা, শিক্ষার্থীদের মাঝে স্কুলড্রেস ও গাছের চারা বিতরণ কমলগঞ্জে শিক্ষার্থীর মৃ/ত্যু; বিচার নিশ্চিত করতে মানববন্ধন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে ভেলকিবাজির উন্নয়ন প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ শ্রীমঙ্গলে উদ্ধার হওয়া অজগর লাউয়াছড়ায় অবমুক্ত ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু হামহাম জলপ্রপাত রোমাঞ্চ প্রিয়দের হাতছানি দিচ্ছে কুরমার গহীন অরণ্য লাউয়াছড়া উদ্যানের গাছ পাচারের অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনও’র

চার মাসের মধ্যে ৩ বার কপিল শর্মার ক্যাফেতে সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক / ১৪০ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মা মাস চারেক আগে কানাডার একটি শহরে ক্যাফে ব্যবসা শুরু করেছেন। কৌতুক দিয়ে ক্যারিয়ারে সফলতা পেলেও ব্যবসায় নাম লিখিয়ে একের পর এক বাঁধার মুখে পড়ছেন তিনি। গত চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো গুলি চালানো হয়েছে কপিলের ‘ক্যাপস ক্যাফে’ তে। 

লরেন্স বিষ্ণোই গ্যাং হামলার একটি ভিডিও শেয়ার করেছে, গাড়ির ভেতর থেকে তোলা ভিডিও তে দেখা যায়, একজন ব্যক্তি জানালা দিয়ে তার হাত বের করে একটি হ্যান্ডগান থেকে একাধিক গুলি চালাচ্ছেন। কমপক্ষে তিন রাউন্ড গুলি চালানো হয়েছে ক্যাফেতে। তবে ঘটনায় কেউ আহত হয়নি। 

kapil_sharma_hgfg

হামলার দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং-এর ধিলন এবং সিধুর এক পোস্টে বলেন, ‘আমি কুলদীপ সিধু এবং গোল্ডি ধিলন (ক্যাপস ক্যাফেতে) সংঘটিত তিনটি গুলিবর্ষণের দায় স্বীকার করছি। তবে সাধারণ জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। যাদের সাথে আমাদের বিরোধ আছে তাদের থেকে দূরে থাকা উচিত। যারা অবৈধ কাজে লিপ্ত এবং মানুষকে বেতন দেয় না তাদেরও সতর্ক থাকা উচিত।’ 

কপিল শর্মার ক্যাফেতে প্রথম আক্রমণটি ঘটে ৯ জুলাই। দ্বিতীয় আক্রমণটি ছিল ৮ অগাস্ট। তৃতীয় হামলা চালানো হয়েছে গত ১৫ অক্টোবর।       


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর