বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জ থেকে ফিরে মৌলভীবাজার সার্কিট হাউজে এনসিপি নেতারা শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপির বহর কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত

প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর ও ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতি সভা

হালচাল প্রতিবেদক / ৭১ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬



প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী মৌলভীবাজার সফর এবং ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ জুন) মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এতে জেলার সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ১৭ জুন (বুধবার) প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের আওতায় উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এই কর্মসূচির আওতায় প্রথম ধাপে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফর ও কর্মসূচি সফল করতে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়, নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, উপকারভোগীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা, কার্ড বিতরণ প্রক্রিয়ার টেকনিক্যাল বা কারিগরি বিষয়াদি।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে মাঠ পর্যায়ের সিংহভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর এই সম্ভাব্য সফর ও উদ্বোধন কর্মসূচিটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর