সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রেনের ছাদ থেকে যাত্রীকে ফেলে দিল দুর্বৃত্তরা, আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ইসলামের নামে লেবাসধারী দল আজ অপপ্রচারে লিপ্ত: রিজভী

অনলাইন ডেস্ক / ১৫৩ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অতীতের সব অপপ্রচার নানামুখী ষড়যন্ত্র হাওয়ায় মিলিয়ে গেছে। কারণ বিএনপি গণমুখী দল। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিএনপির যার বিরুদ্ধেই অভিযোগ গেছে, প্রমাণিত হলেই বহিষ্কার করা হচ্ছে। কিন্তু ইসলামের নামে লেবাসধারী দলগুলো আজ অপপ্রচারে লিপ্ত।

সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার ভুলতা এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য ও নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আজ দেশে নতুন অশান্তি, অরাজকতা মব জাস্টিসের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাচ্চাদের দিয়ে বিএনপির নামে কুৎসা রটানো হচ্ছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা থেকে সুশাসন প্রতিষ্ঠার কথা আজও বাংলার মানুষের মুখে মুখে। সে সময় মানুষ দরজা খুলে ঘুমাতে পারত। স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারত। এটা পরীক্ষিত যে আওয়ামী লীগ হলো ফ্যাসিস্ট দল; কিন্তু ইসলাম ধর্মের নামে যারা লেবাসধারী দল তারা কোন ইসলামের কথা বলে। তারা আজ অপপ্রচারে লিপ্ত। সংবিধানে বিসমিল্লাহ, আল্লাহর ওপর আস্থা লিপিবদ্ধ করেছিলেন শহীদ জিয়াউর রহমান। ’২৪ এ যারা শহীদ হয়েছিলেন, তাদের আন্দোলন-সংগ্রামের বড় অংশীদার বিএনপি। ১৯ জুলাই আমাকে গ্রেফতার করেছিল আন্দোলন করেছি বলে। আন্দোলনে ১৪২ জন ছাত্রদল কর্মী, ২৩ জন বিএনপি কর্মী শহীদ হয়েছেন। সবার আন্দোলনের ফলেই হাসিনার বিদায় হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আয়োজনে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশফাক।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত কায়েম, আশরাফুল হক রিপন। পরে শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন রুহুল কবির রিজভী।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর