শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকদের কাজ বন্ধ কমলগঞ্জে কমলার বাগান উচ্ছেদ, ফিরছে বনের সবুজ কমলগঞ্জে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর কমলগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকার সেগুন গাছ চুরি কমলগঞ্জে ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল সম্পন্ন কমলগঞ্জে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ প্রতিমন্ত্রী বারীর গাড়ির ধাক্কায় গুরুতর আহত নারীর মৃত্যু

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিবসহ আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি: / ৫৫ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাসের সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল ৫টার দিকে প্রথমে মির্জা সুমন ও রাকিবকে আটক করে পুলিশ। এর আধা ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে একই এলাকা থেকে আটক করা হয় সদস্যসচিব মাহদী হাসানকে। তবে মাহদীসহ তিনজনকে আটক করা হলেও ওই সময় কোর্ট মসজিদ এলাকায় আন্দোলনকারী অন্য কাউকে দেখা যায়নি।

‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই ছাত্র-জনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করার চেষ্টা করছিলেন। সার্বিক বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হওয়ার চেষ্টা করায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর