বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

পরিস্থিতির উন্নতি, শুক্রবার খুলছে সাদাপাথর পর্যটনকেন্দ্র

অনলাইন ডেস্ক / ১৭০ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

দুর্যোগপূর্ণ আবহাওয়ার উন্নতি হওয়ায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো সাদাপাথর। আজ বৃহস্পতিবার ৫ জুন উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির মিটিং শেষে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

এদিন সকালে সাদাপাথর পর্যটন এলাকা পরিদর্শন করেছেন পর্যটন উন্নয়ন কমিটির সদস্যরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুননাহারের নেতৃত্বে সাদাপাথর পরিদর্শনে যান কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আনোয়ার সুমন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

বিজ্ঞপ্তিতে জানানো হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানীগঞ্জ উপজেলার সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা ৬ জুন থেকে উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সদস্যগণের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে তুলে নেওয়া হলো।

গত ৩০ মে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় সাদাপাথরে পর্যটকদের যাতায়াত। এক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও উন্মুক্ত করা হলো সাদাপাথরে পর্যটকদের যাতায়াত।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর