বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মৌলভীবাজারে ৮ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার; নগদ টাকা ও প্রাইভেটকার জব্দ লাউয়াছড়ায় দেখা গেলো বিরল উল্টোলেজি বানর কমলগঞ্জে ৫০০ টাকা মজুরি ও চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক / ১৬১ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১ জুন, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয় এতে খালেদ মিয়া (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৬ জন।

শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনীচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালনীচর গ্রামের মোবারক হোসেন ও রুয়েল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে মোবারক হোসেনের পক্ষের খালেদ মিয়া গুরুতর আহত হন।

তাঁকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত আটটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আহতদের মধ্যে ছয়জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’ তিনি জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর