রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

দেশীয়ভাবে তৈরি উন্নত বিমান পরিবহন রাডার উন্মোচন ইরানের

অনলাইন ডেস্ক / ১৫৮ দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫

দেশীয়ভাবে তৈরি একটি উন্নত বিমান পরিবহন রাডার উন্মোচন করেছে ইরান। দেশটির বেসামরিক বিমান চলাচল খাতকে টার্গেট করে বিদেশী নিষেধাজ্ঞা আরোপের মধ্যে উন্নতমানের রাডারটি উম্মোচন করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি একটি ভিডিও লিঙ্ক ব্যবহার করে দেশের দক্ষিণ-পশ্চিমে আবাদান বিমানবন্দরে এমএসএসআর-মোড এস রাডার সিস্টেমটি স্থাপনের নির্দেশ দেন।

ইরানের পরিবহন মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নত রাডার সিস্টেমটি এই অঞ্চলে বিমান চলাচল নিয়ন্ত্রণ নেটওয়ার্ককে শক্তিশালী করবে।

ইরান বিমানবন্দর এবং বিমান নেভিগেশন কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ আমিরানি বলেছেন, মনোপালস সেকেন্ডারি নজরদারি রাডার সিস্টেমটি পুরোপুরি ডিজাইন এবং নির্মাণ করেছে দেশীয় কোম্পানিগুলো। খবর প্রেস টিভির।

তিনি জানান, মধ্য ইরানে অবস্থিত ইসফাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই প্রকল্পে অবদান রেখেছেন। সিস্টেমটি ৪৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট পর্যবেক্ষণ করতে সক্ষম।

সূত্র: মেহর নিউজ


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর