মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণিল আয়োজনে কমলগঞ্জে খাসিয়াদের বর্ষবিদায় ও বর্ষবরণ উৎসব কমলগঞ্জে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় নারী আটক আন্তর্জাতিক দর্শন দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগাসীকাল খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় ও বরণ উৎসব ‘সেং কুটস্নেম’ মৌলভীবাজারে সরকারি কর্মচারী ফোরামের নতুন কমিটি গঠন কমলগঞ্জে জমি দখল করে সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ, মানা হচ্ছে না সালিশের সিদ্ধান্ত বধূ সাজে অপেক্ষা, আসেনি বরযাত্রী; যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ মহারাসের সুরে মাতোয়ারা কমলগঞ্জের মণিপুরী পল্লী, চলছে পাড়ায় পাড়ায় প্রস্তুতি

রাতের মধ্যে ১৯ জেলায় ঝড়ের সম্ভাবনা

অনলাইন ডেস্ক / ২৫৯ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২০ মে) রাত ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়- ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ভোলা, নেত্রকোণা, কিশোরগঞ্জ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর