বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

বিএনপি নেতার লেবু বাগানে বন্যপ্রাণী মারার বৈদ্যুতিক ফাদে শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ৬১ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৫ মে, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্যপ্রাণী মারার বৈদ্যুতিক ফাদে বিদ্যুতপৃষ্ঠ হয়ে সুনিল সাঁওতাল (৪০) নামে একজন শ্রমিক মারা গেছেন। সোমবার সকালে উপজেলার রাধানগর এলাকায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আতিকুর রহমান জরিফ এর লেবু বাগানে এই ঘটনাটি ঘটে। নিহত সুনিল সাঁওতাল উপজেলার রাধানগর এলাকার বাসিন্দা এবং রবিয়া সাঁওতালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাধানগর এলাকার কমিউনিটি ক্লিনিক সংলগ্ন একটি লেবু বাগানে বন্যপ্রাণী তাড়ানোর উদ্দেশ্যে কাটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। বাগানটির লিজগ্রহীতা আর্জুন মিয়া ওই বিদ্যুৎ সংযোগ দেন। বিষয়টি সম্পর্কে অবগত না থাকায় সকালে গরুর জন্য ঘাস কাটতে বাগানে প্রবেশ করেন সুনিল সাঁওতাল। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, লেবু বাগানে যাতে চুরি না হয় এবং বন্যপ্রাণী না ঢুকতে পারে এজন্য প্রায় প্রতিরাতেই তারবেড়ার সাথে বিদ্যুৎ সংযুগ দিয়ে রাখা হত। অনেক বন্যপ্রাণী এখানে বিদ্যুৎপৃষষ্ঠ হয়্ব মারা গেছে৷ আজ একজন নিরিহ মানুষ মারা গেলো। এটি দুর্ঘটনা নয়, হত্যা।

এবিষয়ে জমির মালিক আতিকুর রহমান জরিফ ও লিজ গ্রহিতা আর্জুন মিয়াকে একাধিক বার ফোন করলেও তারা ফোন ধরেন নি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাধানগর এলাকার আতিকুর রহমান জরিফ মিয়ার লেবু বাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরে ঘাস কাটতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

তিনি আরও জানান, কীভাবে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে তা তদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর