শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে রাতের আঁধারে ১৪টি গাছ সাবাড় শ্রীমঙ্গলে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন শান্তিপূর্ণ পূজার প্রত্যয়ে কমলগঞ্জে আনসার-ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত ছাত্রলীগের মিছিলের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার আ.লীগ নেতা মনি মাথায় কালো কাপড়, হাতে কালো পতাকা-পূজার বোনাসের দাবিতে চা শ্রমিকের আন্দোলন ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ – কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কুলাউড়ায় পানগাছ কাটার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন, স্মারকলিপি ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা কমলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত; বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা

চা শ্রমিক ও মালিকদের দাবি পূরণে কাজ করছে সরকার: শ্রম উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ১৬৮ দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

চা শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ ও চা শিল্পের সার্বিক উন্নয়নে আন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে চা শিল্পের উন্নয়ন ও কল্যাণ বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, রেশন ব্যবস্থা, আবাসন উন্নয়ন, শ্রমিক সন্তানদের শিক্ষা ব্যয় বহন, চিকিৎসা সুবিধা বৃদ্ধি ও স্পেশালাইজড হাসপাতাল স্থাপন নিয়ে সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে। তিনি আশ্বস্ত করেন, আসন্ন দুর্গাপূজার আগে চা শ্রমিকদের বোনাস প্রদান নিশ্চিত করা হবে। এ ছাড়া নারী শ্রমিকদের জন্য উন্নত স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা করতে চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

চা শ্রমিকদের ট্রেড ইউনিয়ন নির্বাচন প্রসঙ্গে সাখাওয়াত হোসেন বলেন, বিভাগীয় শ্রম অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি কমিটি গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে।

সাখাওয়াত হোসেন জানান, চা শিল্পের যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে অর্থ, বাণিজ্য, শিল্প, ভূমি মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক ও কৃষি ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের প্রতিনিধিদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজন করা হবে। পাশাপাশি শ্রমিক ও মালিক প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনারও ব্যবস্থা করা হবে।

সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া, টি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার, চা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর