বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কমলগঞ্জে পুলিশের অভিযানে পরিত্যাক্ত স্থান থেকে পাইপগান উদ্ধার কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ কমলগঞ্জে বন বিভাগ-বিজিবির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ ফুলবাড়ি চা বাগান থেকে ১৭ ফুট লম্বা অজগর উদ্ধার পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের বৃক্ষরোপণ মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিশেষ কর্মসূচি সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক সালাহউদ্দিন শুভ,আশঙ্কামুক্ত কমলগঞ্জে ফলন্ত কমলা গাছ নিধনের ঘটনায় উচ্চতর তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন শ্রীমঙ্গলে র‍্যাব-৯-এর অভিযানে সাইবার অপরাধ মামলার মূলহোতা গ্রেপ্তার

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি বিনিয়োগ গ্রাহক গ্রেফতার

অনলাইন ডেস্ক / ১৪১ দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির দিলকুশা শাখার বিনিয়োগ গ্রাহক মেসার্স নুর ব্রাদার্সের স্বত্বাধিকারী মিয়া নূর উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

ব্যাংকে তার দীর্ঘদিনের খেলাপি দায় পরিশোধে গড়িমসি এবং প্রতারণার আশ্রয় নিয়ে ব্যাংকের অনুমতি ব্যতীত ব্যাংকের নিকট বন্ধকীকৃত অ্যাপার্টমেন্ট বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে বিক্রি করায় গ্রাহকের বিরুদ্ধে ব্যাংক এবং সেসব অ্যাপার্টমেন্ট ক্রেতাদের মামলার বিপরীতে আদালত উক্ত প্রতারকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এর পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরীর পল্টন থানা পুলিশ গত শনিবার (২৮ জুন) আসামী মিয়া মো. নূর উদ্দিনকে গ্রেফতার করে। সোমবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মিয়া নূর উদ্দিন এবং তার সহযোগী প্রতিষ্ঠানের নামে মুনাফাসহ প্রায় ১ শত ১০ কোটি টাকা খেলাপি দায় বিদ্যমান রয়েছে।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর