মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুলাউড়ায় ইউপি সদস্যসহ দুজনকে জরিমানা ও কারাদণ্ড দেওরাছড়া চা বাগানে ৬ সপ্তাহ ধরে বন্ধ মজুরি, চা-শ্রমিকদের বিক্ষোভ কমলগঞ্জে সিএনজি গ্রুপ কমিটির নির্বাচন উপলক্ষে প্রার্থী তারেক মিয়ার মতবিনিময় সভা মনিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদ মুরারী, সাধারণ সম্পাদক দেবাশীষ এক দশকেও দৃশ্যমান হয়নি শ্রীমঙ্গল মডেল মসজিদ শ্রীমঙ্গলে ধানক্ষেত থেকে অজগর উদ্ধার রেলপথ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; এক্সক্যাভেটরসহ বিপুল সরঞ্জাম জব্দ নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান চা শ্রমিকদের মজুরি ৫০০ টাকা করা ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ

ঈদে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক / ১৬৫ দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন।

বুধবার রাজধানীর উত্তর শাহজাহানপুর গবাদিপশুর হাট পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ঈদের সময় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’

রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও উত্তর শাহজাহানপুর পশুর হাট পরিদর্শনের পর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনকালে তিনি বলেন, ‘ঈদযাত্রাকে নিরাপদ ও অবাধ করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’

মহাখালী বাস স্ট্যান্ডে তিনি বলেন, ‘পরিবহণ খাতের মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে ঈদযাত্রাকে নিরাপদ ও আরামদায়ক করার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

জাহাঙ্গীর আলম আরো বলেন, বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় বা অতিরিক্ত যাত্রী পরিবহন কোনোটাই ছাড় দেয়া হবে না। মালিক-শ্রমিকরাও এই নির্দেশনার যথাযথ বাস্তবায়নে সহযোগিতা করবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সশস্ত্র বাহিনী সদস্যরা পুলিশ, আনসার ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মিলে সড়ক ও মহাসড়কে জোরদার পাহারা দেবেন যাতে নিরাপত্তা নিশ্চিত হয় এবং ডাকাতি ও ছিনতাইয়ের কোনো ঘটনা না ঘটে।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যারা মটরসাইকেলে তিনজন যাত্রী বহন করবে বা হেলমেট পরবে না তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে।

তিনি বলেন, ‘অন্যথায় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর