রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

ভারত-পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত, জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক / ১৮০ দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

চার দিনের হামলা পাল্টা হামলার পর পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে যুদ্ধ বিরতিতে পৌঁছানোর বিষয়ে সম্মত হওয়ার কথা জানান ট্রাম্প।

ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেন, ‘যুক্তরাষ্ট্রের সমঝোতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর, আমি এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। কাণ্ডজ্ঞান ও দারুণ বুদ্ধিমত্তা ব্যবহার করে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় আমি দু’পক্ষকে অভিনন্দন জানাই। এ ব্যাপারে মনযোগ দেওয়ায় আমি তাদেরকে ধন্যবাদ দিই।’

ছবি: সংগৃহীত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসকার দারও যুদ্ধ বিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময়ই এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তায় জোর দিয়েছে, তবে পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতার ব্যাপারে কখনো আপস করেনি।’

ছবি: সংগৃহীত

অন্যদিকে যুদ্ধবিরতিতে দুই দেশের রাজি হওয়ার কথা জানিয়ে দিল্লিতে ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, ‘আজ (শনিবার) বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক ভারতের তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয় পক্ষ সম্মত হয় যে, আজ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র-সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে।

উভয় দেশেই এই সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

পারমাণবিক শক্তিধর প্রতিবেশি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল। সেদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন।

ওই হামলার ঘটানায় পাকিস্তানকে দোষারোপ করে ভারত। তবে পাকিস্তান তা বারবার নাকচ করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়। পাহালগাম হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরসহ  নয়টি ভিন্ন স্থানে হামলা চালায় ভারত। ভারত ওই অভিযানের নাম দেয়ে ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার রাতেই অত্যাধুনিক রাফালসহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করে পাকিস্তান।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর