রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধলাইয়ের বুকে গ্রামীণ ঐতিহ্যের সুর, মাছ শিকারের উল্লাসে শতবর্ষী ‘পলো বাওয়া’ উৎসব আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী

পাকিস্তান নিয়ে ভুয়া তথ্যের প্রচারে ভারতীয় মিডিয়ার ‘গুজবের রাত’

অনলাইন ডেস্ক / ১৬১ দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারতীয় মিডিয়ায় পাকিস্তানকে ঘিরে গুজবের জোয়ার বইতে থাকে। পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক অবাস্তব ও যাচাই-বিহীন তথ্য ছড়িয়ে পড়ে বিভিন্ন টিভি চ্যানেল ও অনলাইন মাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়—পাকিস্তানের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে, দুইজন পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে, ভারতের বিমান হামলায় লাহোর ও করাচি বন্দরে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তবে এসবের কোনওটিই ঘটেনি বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর এক কর্মকর্তা বলেন, “ভারতীয় মিডিয়ায় গুজবের বন্যা বইছে। প্রকৃতপক্ষে, আমরা এখন পর্যন্ত আন্তর্জাতিক সীমান্তের ওপারে কোনো ধরনের পাল্টা হামলা চালাইনি।”

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সরকার দাবি করে, পাকিস্তান তাদের জম্মু ও কাশ্মির, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন সেনাঘাঁটিতে ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। তবে ইসলামাবাদ এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, ভারত হয়তো ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াতে এসব করছে।

পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন জানিয়েছে, ভারতীয় গণমাধ্যমে প্রচারিত বেশ কয়েকটি ছবি ও ভিডিও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। উদাহরণস্বরূপ, যেটিকে পাকিস্তানি পাইলট হিসেবে দেখানো হয়েছে, সেটি আসলে ২০১৬ সালে তুরস্কে তোলা একটি ছবি, যেখানে দেখা যায়, তুরস্কের সেনারা একটি বিধ্বস্ত যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের কাছে দাঁড়িয়ে রয়েছেন।

একইভাবে করাচি বন্দরের ধ্বংসের ছবি হিসেবে যা দেখানো হয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ২০২৪ সালের জানুয়ারিতে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার ছবি। আরও একধাপ এগিয়ে, ভারতীয় কিছু টিভি চ্যানেল ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলার ভিডিওকেও পাকিস্তানে ভারতের হামলা হিসেবে প্রচার করেছে।

বিশ্লেষকদের মতে, এসব গুজব ও ভুল তথ্য যুদ্ধ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। সংঘর্ষের সময় এমন ‘তথ্য যুদ্ধ’ খুবই বিপজ্জনক, কারণ এর মাধ্যমে জনমত প্রভাবিত হতে পারে এবং রাজনৈতিক সিদ্ধান্তের দিক পরিবর্তিত হতে পারে।

পাকিস্তানি সামরিক সূত্রের ভাষায়, ‘ভারতীয় মিডিয়া হয়তো মিথ্যা সাফল্য দেখাতে চাচ্ছে অথবা যুদ্ধ পরিস্থিতিকে জাস্টিফাই করার জন্য এই গুজব ছড়াচ্ছে।’


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর