শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামীকাল নিজ জেলা মৌলভীবাজারে আসছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমলগঞ্জে পূজোর ছুটিতে পর্যটকদের ঢল আসামে ১১ শতাধিক বাংলাভাষী মুসলিমদের বাড়িঘর উচ্ছেদ, ভাঙা হলো মসজিদ স্বর্ণের দামে বড় পতন ৫৯২ কোটি টাকায় খনন হবে দুই নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সম্প্রীতির মেলবন্ধনে মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর বড়লেখায় আলোচিত চুরির রহস্য উদঘাটন; চোরাই স্বর্ণ ও নগদ টাকাসহ গ্রেফতার ৬ কমলগঞ্জে দুই দিনব্যাপী মিনি ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী কমলগঞ্জে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

মাধবপুরে কুন্ডমেলায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

অনলাইন ডেস্ক / ২৬৭ দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে কুন্ড মেলায় প্রতিপক্ষের হামলায় হোসেন আলী (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের আতর আলীর ছেলে।

রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বিশ্নপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে বিশ্নপুর গ্রামে কুন্ড মেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার জালালপুর গ্রামের জহির মিয়ার সাথে বিশ্নপুর গ্রামের রজব আলীর তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ছুরিকাঘাতে হোসেন আলী আহত হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারেক উজ জামান তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই হোসেন আলীর মৃত্যু হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকৃয়াধীন।


এই বিভাগের আরও খবর :
এক ক্লিকে বিভাগের খবর